মুন্সিগঞ্জে ৩ দিন ধরে নিখোঁজ একই স্কুলের দুই ছাত্রী, সন্ধান চায় পরিবার
১৩৫৮

মুন্সিগঞ্জ, ৪ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে একই বিদ্যালয়ের দুই ছাত্রী তিন দিন ধরে নিখোঁজ রয়েছে। তারা দুজনই উপজেলার সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে পরিবার।

নিখোঁজ দুই ছাত্রী হলো—উপজেলার উত্তর তাজপুর এলাকার রওশন আলী খান বাবুর মেয়ে মিম আক্তার (১৬) এবং উত্তর আবিরপাড়া এলাকার জাকির খানের মেয়ে লামিয়া আক্তার (১৬)।

পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১ অক্টোবর) সকালে বাসা থেকে বোরকা পড়ে মিম আক্তার ও লামিয়া আক্তার বের হয়। এরপর আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তাদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।

নিখোঁজ দুই ছাত্রীর মধ্যে একজনের সঙ্গে একটি মোবাইল ফোন ছিল বলে জানা গেছে। তবে নিখোঁজের পর থেকে মোবাইল ফোনটি বন্ধ রয়েছে।

এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ নিখোঁজ দুই ছাত্রীর সন্ধানে কাজ করছে বলে জানা গেছে।

নিখোঁজ মিম আক্তারের পরিবারের পক্ষ থেকে তার সন্ধান পেতে সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ মিম আক্তার বা লামিয়া আক্তারের সন্ধান পেলে ০১৯২০৩৯৯০৩৭ নম্বরে অথবা নিকটস্থ থানায় জানানোর অনুরোধ করা হয়েছে।

এদিকে একই বিদ্যালয়ের দুই ছাত্রী একসঙ্গে নিখোঁজ হওয়ার ঘটনায় তাদের পরিবার ও স্বজনদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। দ্রুত তাদের সন্ধান পাওয়ার প্রত্যাশা করছেন স্বজনরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ