মুন্সিগঞ্জে অবৈধভাবে নদীর মাটি কাটার সময় ৭ জন গ্রেপ্তার
১৭৯

মুন্সিগঞ্জ, ৩ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে ইছামতি খালে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বড় আকারের গ্রাফি (ভেকু) ও মাটি বোঝাই একটি ট্রলার জব্দ করা হয়েছে।

আজ শনিবার (৩ অক্টোবর) দুপুর ১টার দিকে মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির আওতাধীন কুরকের চর এলাকার ইছামতি খালে অবৈধভাবে মাটি কাটার খবর পায় পুলিশ।

পরে ইন্সপেক্টর আব্দুল মাবুদের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মাটি কাটার সময় ঘটনাস্থল থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তামিম ইসলাম (২২), মোহাম্মদ নিজাম (৫৪), মোহাম্মদ রাকিব (২৪), সমেজ সরকার (৩৮), হাসানুজ্জামান আশিক (২২), মোহাম্মদ কাইয়ুম হোসেন (৩০) ও মোহাম্মদ আরিফুল ইসলাম (২৫)।
অভিযানে নৌ পুলিশের এসআই শওকত হোসেন,

এসআই সেলিমুজ্জামান, এএসআই আব্দুল লতিফ ও এএসআই আনোয়ার হোসেন খানসহ পুলিশের সদস্যরা অংশ নেন।

নৌ পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ