মুন্সিগঞ্জে হেরোইনসহ র‌্যাবের হাতে ৩ ‘মাদক বিক্রেতা’ আটক
২৪৭

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দুই নারীসহ তিনজনকে হেরোইনসহ আটক করা হয়েছে; যাদের মাদক বিক্রেতা বলছে র‌্যাব।

র‌্যাব-১১ মুন্সিগঞ্জ ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মো. এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলার বাঘরা এলাকা থেকে বুধবার রাতে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার পূর্ব বাঘরা গ্রামের জয়নালের ছেলে মো. উজ্জল বেপারী (৩৫), জয়নাল বেপারীর স্ত্রী কাঞ্চন মালা (৬০) ও মিন্টু শেখের মেয়ে মৌসুমী আক্তার (১৯)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “আটকরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপনে খবর পেয়ে অভিযান চালিয়ে ১২৫ পুড়িয়া হেরোইনসহ তাদের আটক করা হয়।”

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ