মুন্সিগঞ্জে করোনায় নতুন আক্রান্ত ১৬৪, সদরে ১১০
১৪৮

মুন্সিগঞ্জ, ১২ আগস্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন আরও ১৬৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ আগস্ট) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ১১০ জন, টংগিবাড়ীতে ২ জন, সিরাজদিখানে ১৮ জন, শ্রীনগরে ১৯ জন ও গজারিয়ায় ১৫ জন।

মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৮৬৫ জন, সুস্থ রোগীর সংখ্যা ৮ হাজার ৬৬৩ জন, মৃতের সংখ্যা ৮৮ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৮৪ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৪৩ হাজার ৪ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫০২ জনের।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ