মুন্সিগঞ্জে করোনায় আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৯৭
মুন্সিগঞ্জ, ১২ আগস্ট, ২০২১, ডেস্ক রিপোর্ট (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন মুন্সিগঞ্জ সদর ও অপরজন সিরাজদিখান উপজেলার।
অন্যদিকে ২৪ ঘন্টায় জেলায় নতুন আরও ১৯৭ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
গতকাল বৃধবার (১১ আগস্ট) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ৬৫ জন, টংগিবাড়ীতে ২০ জন, সিরাজদিখানে ৪০ জন, লৌহজংয়ে ২৭ জন, শ্রীনগরে ২৫ জন ও গজারিয়ায় ২০ জন।
মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭০১ জন, সুস্থ রোগীর সংখ্যা ৮ হাজার ৫২৩ জন, মৃতের সংখ্যা ৮৮ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৯৫ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৪২ হাজার ৫০২ জন। গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৫৪০ জনের।


