মুন্সিগঞ্জে আরও ৪৪ জনের শরীরে করোনা শনাক্ত, সদরে ২৮
২২০

মুন্সিগঞ্জ, ৪ জুলাই, ২০২১, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে আরও ৪৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

গতকাল শনিবার (৩ জুলাই) করোনাভাইরাস সংক্রান্ত জেলা স্বাস্থ্য বিভাগের ‘স্বাস্থ্য বার্তা’ সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন ডা. আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, নতুন আক্রান্তদের মধ্যে মুন্সিগঞ্জ সদরে ২৮ জন জন, টংগিবাড়ীতে ১জন, সিরাজদিখানে ৪ জন ও শ্রীনগরে ১১ জন।

মুন্সিগঞ্জ জেলায় সর্বমোট আক্রান্তের সংখ্যা ৬ হাজার ১৩৫ জন, সুস্থ রোগীর সংখ্যা ৫ হাজার ৮৮৮ জন, মৃতের সংখ্যা ৭২ জন। অন্যদিকে করোনার টিকা নিয়েছেন ৪৭ হাজার ৩৯৮ জন। এখন পর্যন্ত করোনা পরীক্ষা করিয়েছেন ৩১ হাজার ১১৩ জন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ