মুন্সিগঞ্জ সদরে বর্ণাঢ্য ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম অার এম সি মাঠে ক্লেমন মোতালেব পাটোয়ারী টি-২০ ক্রিকেট গোল্ড কাপ টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকালে মিরকাদিম মাঠে গ্রীণওয়েল ক্রিকেট সেন্টার একাডেমির আয়োজনে এই ত্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করা হয়। এতে ৪৮ টি দল অংশ নিচ্ছে বলে অায়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।
টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুন্সিগঞ্জ সদর-গজারিয়া অাসনের সাংসদ ও বাংলাদেশ অাওয়ামীলীগের উপ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। এ সময় উপস্থিত ছিলেন মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিন।
এসময় অন্যান্যের মধ্যে অারও উপস্থিত ছিলেন, গ্রীণওয়েল ফেয়ার ক্রিকেট সেন্টারের সভাপতি মো. রফিকুল আলম, শেখ রাসেল ক্রীড়া চক্রের সভাপতি মাসুরুল হক শাহিন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সাধারণ সম্পাদক আয়নাল হক স্বপন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন প্রমুখ।
উদ্বোধনী ক্রিকেট টুর্নামেন্টে অংশ নেয় ঢাকার আজিম ক্রিকেট ক্লাব ও নারায়ণগঞ্জের আলিগঞ্জ ক্রিকেট ক্লাব।









