টঙ্গীবাড়ীতে মাছ ধরা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রী আহত
130

শেখ রাসেল, টঙ্গীবাড়ী উপজেলা প্রতিনিধি: গতকাল ১৯অক্টোবর সোমবার সকালে টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও গ্রামের ঋসি পাড়া এলাকায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে প্রতিবেশীদের হামলায় স্বামী ও স্ত্রী আহত হয়েছে।

আহত স্ত্রী সবিতা (৩৫) মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সা নিয়েছেন ।

তাঁর মাথায় ৫ টি শেলাই করা হয় ।

এ ঘটনায় আহত সবিতা বাদী হয়ে টঙ্গীবাড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেছে। জানা গেছে, মাছ ধরা নিয়ে প্রতিবেশী রাজকুমার গংদের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।এ সময় রাজকুমার গংদের হামলায় স্ত্রী সবিতা ও স্বামী হরি মনি আহত হয়।তাদের শরীরে বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ দেখা গেছে ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ