‘মিস আর্থ ২০১৬’ সেরা ১০-এ প্রিয়তি
138

‘মিস আর্থ ২০১৬’ প্রতিযোগিতায় সেরা ১০-এ চলে এসেছেন বাংলাদেশের মেয়ে মাকসুদা আক্তার প্রিয়তি। শুক্রবার সেরা ২০ নিয়ে অনুষ্ঠিত হয় এ আন্তর্জাতিক প্রতিযোগিতার জমকালো এক পর্ব। আর তাতে বিচারকদের রায়ে সেরা ১০-এ জায়গা করে নিয়েছেন প্রিয়তি।

১৩ই অক্টোবর থেকে জ্যামাইকায় শুরু হয়েছে ‘মিস আর্থ ২০১৬’। অনেক প্রতিযোগীর মধ্যে থেকে নিজ যোগ্যতা ও মেধাবলে এ পর্যন্ত এসেছেন প্রিয়তি। এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন বিভিন্ন দেশের প্রতিযোগী। সবার মাঝ থেকে এবারের প্রতিযোগিতায় চমক তৈরি করছেন প্রিয়তি।

তিনি বর্তমানে অন্য নয় সেরা সুন্দরীর সঙ্গে বিভিন্ন সেগমেন্টের রিহার্সেলে অংশ নিচ্ছেন। এদিকে মাস তিনেক আগে বাংলাদেশে এসেছিলেন এ গ্ল্যামারাস কন্যা। সে সময় বাংলাদেশের বেশ কয়েকটি ফটোশুটে অংশ নেন তিনি। এছাড়াও কয়েকটি বাংলা গানের মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে। উল্লেখ্য, ২০১৪ সালে মিস আয়ারল্যান্ডের মুকুট মাথায় উঠেছিল প্রিয়তির।

ঢাকায় শৈশব কাটলেও কৈশরে প্রিয়তি চলে যান আয়ারল্যান্ডে। সেখানেই মডেলিং শুরু করেন তিনি। এরপর বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেন। এবার তিনি এগিয়ে যাচ্ছেন ‘মিস আর্থ ২০১৬’-এর মুকুটের দিকে।

এরই মধ্যে সেরা ১০-এ জায়গা করেছেন তিনি। পেশাগতভাবে বৈমানিক হিসেবে কাজ করা প্রিয়তি বলেন, সব কিছুই স্বপ্নের মতো লাগছে। তবে দিন যত যাচ্ছে আত্মবিশ্বাস ততই বাড়ছে। এরই মধ্যে সেরা ১০-এ জায়গা হয়েছে আমার, এটা আমার জন্য বড় প্রাপ্তি। সবাই আমার জন্য দোয়া করবেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ