১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ১:১২
প্রতিষ্ঠাবার্ষিকী তে মুন্সিগঞ্জে ছাত্রলীগের বর্ণাঢ্য র্যালী
খবরটি শেয়ার করুন:
102

ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন ছাত্রলীগের ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জেলা শহরে র্যালী ও অালোচনা সভা করেছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সহ সভাপতি অাই এইচ শান্তনুর এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা ও অাওয়ামী লীগের জাতীয় নেতা মৃণাল কান্তি দাস এমপি।

অালোচনাকালে মৃণাল কান্তি দাস বলেন, ছাত্রলীগের ইতিহাস বাঙালীর ইতিহাস। ছাত্রলীগের হাতে যারা ব্যক্তিগত স্বার্থ হাসিল করার উদ্দেশ্যে অস্র তুলে দেয় তারা ইতিহাসের কলঙ্ক।

অাসন্ন জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে ছাত্রলীগের উদ্দেশ্য মৃণাল কান্তি দাস বলেন, এমন কোন কর্মকান্ডে জড়িত হওয়া যাবে না যাতে করে সরকারের অর্জনের চেয়ে সেই কর্মের প্রচার বেশি হয়। সতর্কভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল ও বাংলাদেশ ছাত্রলীগের সদস্য অাপন দাস সহ ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।