পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি অনুমোদন
মুন্সিগঞ্জ, ১৩ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মুন্সিগঞ্জ জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি গঠন অনুমোদন ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী দুলাল দাস, সাধারণ সম্পাদক শ্রী অভিজিৎ দাস ববি এবং সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী প্রশান্ত কুমার মণ্ডল দুলাল।
গত ২৪ এপ্রিল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে সর্বসম্মতিক্রমে এ নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর শাখার নেতাকর্মীরা অংশ নেন।
পরে নবনির্বাচিত নেতাদের নাম ঘোষণা করা হলে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
নতুন কমিটি ঘোষণার পর আজ বুধবার (১৩ মে) কেন্দ্রীয় কমিটির সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা স্বাক্ষরিত এক শুভেচ্ছা বার্তায় কমিটি অনুমোদনের কথা জানানো হয়।
নবনির্বাচিত নেতৃত্বের মাধ্যমে মুন্সিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে তারা আশাবাদী।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
শুভেচ্ছা বার্তায় আরও উল্লেখ করা হয়, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা, সনাতন ধর্মাবলম্বীদের অধিকার সংরক্ষণ এবং বিভিন্ন ধর্মীয় ও সামাজিক কার্যক্রম বাস্তবায়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে নতুন কমিটি গঠনের পর জেলা শাখার নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং জেলার বিভিন্ন এলাকায় সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি পাবে।





