ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলার নতুন কমিটি, সভাপতি মুফতি শাহাদাত, সেক্রেটারি মুফতি সানাউল্লা
3

মুন্সিগঞ্জ, ১৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক শুরা অধিবেশন ও জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকায় একটি কনভেনশন সেন্টারে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলন শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সিগঞ্জ জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে মুফতি শাহাদাৎ হোসাইন লস্করপুরীকে সভাপতি এবং মুফতি সানাউল্লাকে সেক্রেটারি করা হয়েছে।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহকারী মহাসচিব আলহাজ্ব কে এম আতিকুর রহমান, সদস্য ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আলহাজ্ব আব্দুর রহমান, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম এবং সদস্য ও শিল্প-বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ্ব কে এম বিল্লাল হোসাইন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার সভাপতি মুফতি শাহাদাৎ হোসাইন লস্করপুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে প্রধান অতিথি সর্বসম্মতিক্রমে নবগঠিত জেলা কমিটির নাম ঘোষণা করেন এবং নেতৃবৃন্দকে শপথবাক্য পাঠ করান। এ সময় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানান।

বক্তারা বলেন, আগামী দিনে ইনসাফভিত্তিক সমাজ ও কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা এবং বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একই সঙ্গে ইসলাম, দেশ ও জনগণের কল্যাণে রাজপথে সক্রিয় থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ