নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি
নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, ২৪ জনের প্রাণহানি
২৬

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে একটি শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নৌকা ডুবে অন্তত ২৪ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। রোববার দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি এই তথ্য নিশ্চিত করে।

নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, গত শুক্রবার দেশটির দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় যাত্রীদের নিয়ে যাওয়ার সময় নৌকাটি দুর্ঘটনার শিকার হয়। নিখোঁজ যাত্রীদের নির্দিষ্ট সংখ্যা তাৎক্ষণিকভাবে জানা না গেলেও ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ এর আগে জানান, এই দুর্ঘটনায় ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তবে ঠিক কতসংখ্যক যাত্রী নৌকাটিতে আরোহণ করেছিলেন, সে বিষয়ে কর্তৃপক্ষ এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেনি।

প্রাথমিক প্রতিবেদনে জানা যায়, চলাচলের সময় নৌকাটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল। যাত্রীরা চালককে দ্রুত নৌকাটি তীরের দিকে নিয়ে যাওয়ার অনুরোধ করলেও তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার পরপরই নৌকার চালক পালিয়ে গেলেও এর ব্যবস্থাপককে পুলিশ ইতোমধ্যে হেফাজতে নিয়েছে।

এই মর্মান্তিক দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের প্রতি কঠোর নিরাপত্তা বিধিমালা মেনে চলার আহ্বান জানিয়েছে। রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই এক বিবৃতিতে অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেটবিহীন ভ্রমণ বন্ধ করার ওপর জোর দেন।

আফ্রিকার জনবহুল দেশ নাইজেরিয়ায় অভ্যন্তরীণ জলপথে নৌ দুর্ঘটনা একটি নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রয়োজনীয় নিরাপত্তা আইন ও নজরদারির অভাবের কারণে দেশটিতে প্রায়শই ত্রুটিপূর্ণ নৌযান এবং লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রীদের যাতায়াত করতে দেখা যায়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ