ঢাকা বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সহসভাপতি হলেন গজারিয়ার হেলাল উদ্দিন
৫১

মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ব্যবসায়ী ও মেসার্স মুন ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী মো. হেলাল উদ্দিন ভূঁইয়া বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটার্স এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের ঢাকা বিভাগীয় কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন।

হেলাল উদ্দিন ভূঁইয়া উপজেলার বালুয়াকান্দী ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত মোবারক হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি গজারিয়া উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

গত ২৪ সেপ্টেম্বর কেন্দ্রীয় আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল ও সদস্যসচিব মীর আহসান উদ্দিন পারভেজ স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে ২০২৬-২০২৮ অর্থবছরের জন্য ঢাকা বিভাগীয় ২১ সদস্যের কমিটি অনুমোদন দেওয়া হয়। ওই কমিটিতে হেলাল উদ্দিন ভূঁইয়াকে সহসভাপতি করা হয়েছে।

নতুন দায়িত্ব পাওয়ার পর হেলাল উদ্দিন ভূঁইয়া কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, জ্বালানি খাত একটি দেশের অর্থনীতির চালিকাশক্তি। এই গুরুত্বপূর্ণ খাতে ব্যবসায়ী ও ডিলারদের যৌক্তিক অধিকার রক্ষা এবং বিভিন্ন সমস্যা সমাধানে তিনি সবসময় পাশে থাকার চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, ঢাকা বিভাগের অন্তর্গত সব পেট্রোল পাম্প মালিক ও ডিলারদের নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি তেলের সঠিক ও নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা এবং গ্রাহকদের উন্নত সেবা নিশ্চিত করার মাধ্যমে ব্যবসায়িক পরিবেশ আরও সুদৃঢ় করতে তিনি সর্বাত্মক চেষ্টা করবেন।

এ ছাড়া নিজ এলাকা গজারিয়ার সর্বস্তরের মানুষ, মেসার্স মুন ফিলিং স্টেশনের গ্রাহক এবং তাঁর রাজনৈতিক ও ব্যবসায়িক সহযোদ্ধাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানান হেলাল উদ্দিন ভূঁইয়া।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ