মুন্সিগঞ্জে বাড়ি থেকে বের হয়ে নবম শ্রেণীর ছাত্র নিখোঁজ
মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আড়িয়লে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ইয়ামিন নামের ওই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। ইয়ামিন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার বাড়ি আড়িয়ল গ্রামে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ইয়ামিনের সন্ধান পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে। কেউ ইয়ামিনকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগ: ০১৯৩৫৮৪৫৯৩৬ ইয়ামিনের সন্ধান পেতে সবাইকে...
৮৩
মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার আড়িয়লে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। গতকাল সোমবার (৫ অক্টোবর) দুপুর ১টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে ইয়ামিন নামের ওই শিক্ষার্থীর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
ইয়ামিন আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার বাড়ি আড়িয়ল গ্রামে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, দুপুর ১টার পর থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও ইয়ামিনের সন্ধান পাওয়া যায়নি। তার নিখোঁজের ঘটনায় পরিবার উদ্বিগ্ন হয়ে পড়েছে।
কেউ ইয়ামিনকে কোথাও দেখে থাকলে বা তার সন্ধান পেয়ে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৯৩৫৮৪৫৯৩৬
ইয়ামিনের সন্ধান পেতে সবাইকে পোস্টটি শেয়ার করে সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে তার পরিবার।









