ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে মুন্সিগঞ্জে স্কুলছাত্র খুন
137

অাবু সুফিয়ান এহসানঃ মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখর নগরে ক্রিকেট খেলার মাঠে কথাকাটাকাটির রেশ ধরে বেটের আঘাতে মারা গেছে চতুর্থ শ্রেনীর ছাত্র সিয়াম।

শেখর নগর ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মঙ্গলবার বিকালে মোহনপুর মাঠে ক্রিকেট খেলছিলেন সিয়াম, রনিসহ বেশ কয়েকজন শিশু।

এসময় আগে ব্যাটিং করা নিয়ে সিয়াম ও রনির মাঝে কথা কাটাকাটি হলে, এক পর্যায়ে সিয়ামের ঘাড়ে বেট দিয়ে আঘাত করে রনি। আঘাত প্রাপ্ত সিয়ামকে চিকিৎসার জন্য ঢাকা পাঠালে পথেই মারা যায় সিয়াম।

এই ঘটনায় সিয়ামের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে নবম শ্রেনীর ছাত্র রনিকে আসামী করে সিরাজদিখান থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

তবে রনি পালিয়ে গেলে তাকে এখনো গ্রেফতার করা সম্ভব হয়ে ওঠেনি বলে জানান পুলিশ।

ময়নাতদন্তের জন্য সিয়ামের মরদেহ বুধবার দুপুরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতার মর্গে পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ