মুন্সিগঞ্জে চুরি হওয়া ২ অটোরিকশা ও ৬ ব্যাটারি উদ্ধার, চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার
3

মুন্সিগঞ্জ, ২৬ জুলাই ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে একটি গ্যারেজ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ জানায়, শ্রীনগর উপজেলার পূর্ব হাঁসাড়া এলাকার বাসিন্দা আব্দুল আজিজ (৬০) গত শুক্রবার (২৫ জুলাই) রাত ২টার দিকে গ্যারেজে তালা লাগিয়ে ঘুমাতে যান। শনিবার ভোরে ফজরের নামাজের জন্য নিচে নেমে তিনি দেখেন, গ্যারেজের তালা ভাঙা এবং দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি চুরি হয়ে গেছে। পরে তিনি শ্রীনগর থানায় মামলা দায়ের করেন।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করে বলেন, তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে শনিবার নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার গাজীপুরা মোড় এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা চোরচক্রের সদস্য মোক্তার (৪২), মো. সাইফুল (৪৬) ও মাহফুজ (২০)-কে গ্রেপ্তার করা হয়।

পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে মোক্তারের অটোরিকশার গ্যারেজ থেকে চুরি হওয়া দুটি অটোরিকশা ও ছয়টি ব্যাটারি উদ্ধার করে পুলিশ।

উদ্ধার করা আলামত জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মুকুন্দী এলাকার মোক্তার (৪২), নরসিংদীর মাধবদী উপজেলার গদাইরচর এলাকার মো. সাইফুল (৪৬) এবং নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মুকুন্দী এলাকার মাহফুজ (২০)।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িত চক্রের অন্যান্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশের ধারণা, গ্রেপ্তার ব্যক্তিরা একটি আন্তঃজেলা অটোরিকশা চোরচক্রের সক্রিয় সদস্য।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ