করোনা মোকাবেলায় মুন্সিগঞ্জে এলো নতুন অ্যাম্বুলেন্স
126

মুন্সিগঞ্জ, ১৭ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

করোনা পরিস্থিতি সামাল দিতে মুন্সিগঞ্জে নতুন একটি অ্যাম্বুলেন্স আনা হয়েছে। আগামীকাল (সোমবার) থেকে এটি মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল থেকে কাজ শুরু করবে।

করোনা রোগী সহ অন্যান্য সকল রোগীদের আনা-নেওয়ার কাজ করবে এটি। এসব তথ্য জানিয়েছেন মুন্সিগঞ্জের সিভিল সার্জন।

জেলা সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ ‘আমার বিক্রমপুর’ কে জানান, মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের পুরোনো অ্যাম্বুলেন্সগুলো দিয়ে রোগীদের সেবা দেয়া কষ্টকর হয়ে দাড়িয়েছিলো। এর মধ্যে করোনা সংকট শুরু হলে অ্যাম্বুলেন্স এর সমস্যা আরও প্রকট হয়। তাই শীতাতপ নিয়ন্ত্রিত এই নতুন অ্যাম্বুলেন্সটি স্বাস্থ্য বিভাগ থেকে পাঠানো হয়েছে।’

তিনি বলেন, ‘এটি আজকে ধোয়ামোছার কাজ চলছে। কালকে থেকে এটি রোগী পরিবহনের কাজে ব্যবহৃত হবে।’

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ