করোনা আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জে আরও ২ জনের মৃত্যু
136

মুন্সিগঞ্জ, ২০ জুন, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মুন্সিগঞ্জে উপজেলা হিসাব রক্ষকসহ ২ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) এই দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

জানা যায়, মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলা হিসাবরক্ষক অফিসার হুমায়ুন কবির (৫৯) করোনা আক্রান্ত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসারত অবস্থায় দুপুরে তিনি মারা গেছেন।

এর আগে, সকালে টংগিবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর এলাকার বাসিন্দা হরিদাস ভদ্র (৭০) নামের এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করে। তিনি হস্তশিল্পের একজন কারিগর ছিলেন। তিনি ১৪ দিন যাবত করোনার সাথে পাঞ্জা লরে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ