মেয়র শাহিনের শারিরীক অবস্থার উন্নতি
মুন্সিগঞ্জ, ২০ জুন, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার মেয়র শহিদুল ইসলাম শাহিনের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
এদিকে গত বৃহস্পতিবার নেয়া তার ফলোয়াপ করোনা টেষ্টের নমুনার রেজাল্ট আজ ‘নেগেটিভ’ আসে। এখন তার আরও একটি ফলোয়াপ করোনা টেষ্টের নমুনা ‘নেগেটিভ’ আসলে তিনি পুরোপুরি সুস্থ বলে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।
শনিবার (২০ জুন) রাতে তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউ থেকে ভিআইপি কেবিনে স্থানান্তর করার প্রক্রিয়া চলছে। রাতেই তাকে কেবিনে স্থানান্তর করা হবে।
মেয়র শাহিনের ছোট ভাই সাখাওয়াত হোসেন রাত ১০ টা’র দিকে ‘আমার বিক্রমপুর’ কে এসব তথ্য জানান।
তিনি আরও বলেন, তাঁর শারীরিক অবস্থা স্বাভাবিক হতে চলছে। আমরা সবার কাছে দোয়া প্রার্থী।
উল্লেখ্য, ৭ জুন মেয়র শাহিন করোনা উপসর্গ ঢাকার ইউনাইটেড হাসপাতালে নমুনা দিলে রিপোর্টে করোনা ‘পজেটিভ’ আসে। কিন্তু মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নমুনা দিলে আসে ‘নেগেটিভ’। এরপর তার শারিরীক অবস্থার অবনতি হলে ১০ জুন ঢাকার স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। আজ ২০ জুন তার প্রথম ফলোয়াপ টেষ্ট ‘নেগেটিভ’ আসে।





