ইংলিশ অলিম্পিয়াডে সারা দেশে তৃতীয়, অলরাউন্ডার প্রতিযোগিতায়ও শ্রেষ্ঠ মুন্সিগঞ্জের সুমাইয়া
33

মুন্সিগঞ্জ, ২২ মে ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের রিকাবী বাজার বালিকা উচ্চ বিদ্যালয়–এর দশম শ্রেণির শিক্ষার্থী সুমাইয়া ইসলাম মুন জাতীয় পর্যায়ে দুটি গুরুত্বপূর্ণ অর্জনের মাধ্যমে সুনাম কুড়িয়েছে।

সম্প্রতি “Next Generation Learners” আয়োজিত ইংলিশ অলিম্পিয়াডে জুনিয়র ক্যাটাগরিতে সারা বাংলাদেশে তৃতীয় স্থান অর্জন করেছে সে।

এছাড়া “Best Student Competition-2026” কর্তৃক আয়োজিত বিদ্যালয় পর্যায়ের প্রতিযোগিতায় “All-rounder and Multi Talented” বিভাগে বাংলাদেশসেরা নির্বাচিত হয়েছে সুমাইয়া ইসলাম মুন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমেও সক্রিয় অংশগ্রহণ করে আসছে সুমাইয়া। নিয়মিত অধ্যবসায়, আত্মবিশ্বাস ও শিক্ষকদের দিকনির্দেশনায় সে জাতীয় পর্যায়ে এই কৃতিত্ব অর্জন করতে সক্ষম হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, সুমাইয়ার এই সাফল্য শুধু বিদ্যালয়ের জন্যই নয়, পুরো মুন্সিগঞ্জবাসীর জন্য গর্বের। তার এই অর্জন অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রাণিত করবে।

এদিকে এমন সাফল্যে পরিবার, সহপাঠী ও শিক্ষকদের মাঝে আনন্দের পরিবেশ বিরাজ করছে। ভবিষ্যতেও আরও বড় অর্জনের মাধ্যমে দেশ ও জেলার মুখ উজ্জ্বল করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংশ্লিষ্টরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ