রামিসার বড় বোন রাইসার ভবিষ্যৎ দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী, দ্রুত চার্জশিটের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর
24

মুন্সিগঞ্জ, ২২ মে ২০২৬, বাসস

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার সাত বছর বয়সী শিশু রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভবিষ্যৎ দায়িত্বভার নেওয়ার ঘোষণা দেন।

বৃহস্পতিবার রাতে পল্লবীর বাসায় গিয়ে রামিসার বাবা-মায়ের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী। শোকাহত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন তিনি। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, এ সময় রামিসার বাবা প্রধানমন্ত্রীকে বলেন, “আমরা এখানে নোংরা পরিবেশে আছি বলে আমার মেয়েকে হারিয়েছি। আমরা একটা ভালো পরিবেশে থেকে আমার বড় মেয়েটাকে নিয়ে বাস করতে চাই।”

জবাবে প্রধানমন্ত্রী বলেন, “ঠিক আছে। আপনাদের একটা ভালো পরিবেশে থাকার বিষয়টি আমি দেখব।”

প্রধানমন্ত্রী রামিসার পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়াসহ ভবিষ্যৎ দায়িত্বভারও গ্রহণ করেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ রামিসার পরিবারকে আশ্বস্ত করে বলেন, দ্রুত এ মামলার চার্জশিট দেওয়া হবে এবং দ্রুত বিচার নিশ্চিত করতে সরকার সচেষ্ট থাকবে।

ঘটনাস্থলে আরও উপস্থিত ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা একেএম শামসুল ইসলাম এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল আলম মিল্টন।

গত মঙ্গলবার সকালে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে সাত বছর বয়সী রামিসার মাথা বিচ্ছিন্ন ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় প্রধান সন্দেহভাজন প্রতিবেশী ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রীকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ