আরও গুরুতর আব্দুল হাইয়ের শারীরিক অবস্থা, নেওয়া হয়েছে আইসিইউতে
২১৭

মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

কেন্দ্রীয় বিএনপির সাবেক কোষাধ্যক্ষ, সাবেক উপমন্ত্রী ও বিএনপি থেকে মুন্সিগঞ্জে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য আব্দুল হাইয়ের শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। শনিবার (৩ অক্টোবর) তাকে রাজধানীর ধানমন্ডির পপুলার হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়েছে।

আব্দুল হাইয়ের বড় ছেলে ইফতেখারুল আলম রিপন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত চার দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছিল।

আজ শনিবার শারীরিক অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাকে আইসিইউতে নেওয়া হয়।

হৃদরোগজনিত সমস্যাসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত আব্দুল হাই দীর্ঘদিন ধরে অসুস্থতাজনিত কারণে রাজনীতি থেকে দূরে রয়েছেন। এতদিন তিনি বাসায় থেকেই চিকিৎসা নিচ্ছিলেন।

ইফতেখারুল আলম রিপন তার বাবার সুস্থতার জন্য মুন্সিগঞ্জবাসীসহ সবার কাছে দোয়া চেয়েছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ