মুন্সিগঞ্জে দুই সন্তান বাসায় রেখে ৪ দিন ধরে নিখোঁজ প্রবাসীর স্ত্রী
২৪৫

মুন্সিগঞ্জ, ২ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে দুই সন্তান বাসায় রেখে ৪ দিন ধরে নিখোঁজ প্রবাসীর স্ত্রী

মুন্সিগঞ্জ পৌরসভার পশ্চিম দেওভোগ এলাকা থেকে দুই সন্তানকে বাসায় রেখে এক প্রবাসীর স্ত্রী চার দিন ধরে নিখোঁজ রয়েছেন। এ ঘটনায় তার শাশুড়ি দেলোয়ারা বেগম মুন্সিগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজ ওই নারীর নাম বর্ষা আক্তার (২৬)। গত ২৮ সেপ্টেম্বর সকাল সোয়া ১০টার দিকে পশ্চিম দেওভোগের শেখ বাড়ি এলাকা থেকে হাসপাতালে যাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি।

জিডিতে দেলোয়ারা বেগম জানান, নিখোঁজের পর পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। এরপর বিষয়টি মুন্সিগঞ্জ থানায় জানিয়ে সাধারণ ডায়েরি করা হয়। বর্তমানে পরিবারের পক্ষ থেকে তার সন্ধানে খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

জিডির তথ্য অনুযায়ী, নিখোঁজ নারীর উচ্চতা প্রায় ৫ ফুট ১ ইঞ্চি। তিনি শারীরিকভাবে অসুস্থ বলেও জিডিতে উল্লেখ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিখোঁজ নারীর সন্ধানে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কেউ এই নারীকে দেখে থাকলে এই নাম্বারে যোগাযোগের অনুরোধ করা হয়েছে- ০১৩০০৩৫২৫৮১

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ