অাতঙ্কের শহরে স্বস্তি ফেরাতে মাঠে সক্রিয় মুন্সিগঞ্জ পুলিশ
177

মুন্সিগঞ্জ জেলা যুবলীগের সভাপতির জামিন শুনানি ও অপহরণ নির্যাতনের ঘটনার মামলার ৪জন আসামীর সাত দিনের রিমান্ড ও জামিন শুনানি হবে আজ বুধবার (৯মে)।

জেলা ও দায়রা জজ আমলি আদালত ১ এ এ শুনানী অনুষ্ঠিত হবে।

এই শুনানী কে কেন্দ্র করে জেলার কোথাও কোন ধরনের মিছিল মিটিং হতে না পারে সে লক্ষ্যে সকল ধরনের নাশকতা এড়াতে মুন্সিগঞ্জ পুলিশ প্রশাসন নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন।

সরকারি হরগঙ্গা কলেজ মোড়, কোট চত্বর, কাচারী চত্বর থেকে শুরু করে সর্বত্র পুলিশের সহাবস্থান নিশ্চিত করে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। বুধবার সকাল থেকে জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ টহল দিচ্ছে। মটর সাইকেল মহরায় ডিবি পুলিশের একটি টিম টহল দিচ্ছে।

মুন্সিগঞ্জে আজকের আদালতের রায়ের ব্যাপারে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা ঘটাতে না পারে সেজন্যই পুলিশ কড়া নিরাপত্তা নিশ্চত করেছে। বিশৃংখলা বা নাশকতা বন্ধের লক্ষ্যে প্রশাসনের এই পদক্ষেপ। সর্বত্র সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। কোনভাবেই যাতে কোন ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে সতর্কাবস্থানে রয়েছে পুলিশ।

বিশ্বস্তসূত্র থেকে জানা গেছে আওয়ামীলীগের জেলা সভাপতির নির্দেশক্রমেই জেলা যুবলীগের সভাপতির গ্রেফতারের বিরুদ্ধে তেমন কোন আন্দোলন কর্মসূচি করেননি দলীয় নেতাকর্মীরা।

অপরদিকে মুন্সিগঞ্জে ব্যবসায়ীকে নির্যাতন মামলায় গ্রেফতার ৪ আসামি জেলহাজতে।

মুন্সিগঞ্জ অপহরণের পর নির্যাতন মামলায় গ্রেফতার দুই আসামির আবেদনের পরিপ্রেক্ষিতে ধার্য করা রিমান্ড শুনানি পিছিয়েছে। সংশ্নিষ্ট আদালতের বিচারক মঙ্গলবার (৮মে) নির্ধারিত দিন পরিবর্তন করে বুধবার (৯মে) রিমান্ড শুনানির আদেশ দিয়েছেন।

রোববার এপ্রেক্স ক্লাব মুন্সিগঞ্জের সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী মকবুল দেওয়ানকে অপহরণের পর নির্যাতনের সঙ্গে জড়িত মাদক ব্যবসায়ী মান্নান ওরফে মান্না, সহযোগী সুমন, চিহ্নিত সন্ত্রাসী আমিনুর রহমান আমিন ও হিমেল নামের চারজনকে গ্রেফতার করে পুলিশ। সোমবার তাদের আদালতে পাঠিয়ে এজাহারনামীয় আসামি মান্নান ওরফে মান্না ও সুমনকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই ইলিয়াস। এর পরিপ্রেক্ষিতে আদালতের বিচারক মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করে আসামিদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গত রোববার সম্পত্তি জোরপূর্বক দখল নিয়ে মকবুল দেওয়ানকে অপহরণের পর নির্যাতন করে সন্ত্রাসীরা। খবর পেয়ে পুলিশ আহত ব্যবসায়ীকে উদ্ধারের পর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় ব্যবসায়ী মকবুলের ভাই মনির হোসেন দেওয়ান বাদী হয়ে মামলা করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ