ক্লাস ফাঁকি দিয়ে কেল্লা-লঞ্চঘাটে ঘুরছিলেন হরগঙ্গার শিক্ষার্থী, অভিযানে গিয়ে ধরলেন অধ্যক্ষ নিজেই
১০৩

মুন্সিগঞ্জ, ২৪ নভেম্বর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ক্লাস চলাকালীন কলেজে উপস্থিত না থেকে বাইরে ঘোরাঘুরি বন্ধে মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজের শিক্ষার্থীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করেছে কলেজ কর্তৃপক্ষ।

আজ মঙ্গলবার সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ অধ্যাপক শামীম আহসান খানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

এদিন শহরের লঞ্চঘাট, ডিসি পার্ক, কাচারী ও ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযান চলাকালে এসব এলাকায় কয়েকজন শিক্ষার্থীকে অবস্থান করতে দেখা যায়। ক্লাস চলাকালীন সময়ে কলেজের শ্রেণিকক্ষে উপস্থিত না থেকে বাইরে ঘোরাঘুরি করায় তাদের মুখোমুখি হন অধ্যক্ষ নিজেই।

কলেজ কর্তৃপক্ষ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ক্লাস চলাকালীন সময়ে শিক্ষার্থীরা যেন শ্রেণিকক্ষে উপস্থিত থাকে এবং অযথা বাইরে ঘোরাঘুরি না করে, সে বিষয়ে সচেতনতা তৈরি করাই এ উদ্যোগের উদ্দেশ্য।

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ