৪ আগস্ট স্মরণে মুন্সিগঞ্জে জুলাই শহীদদের কবর জিয়ারত, ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন
10

মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে মুন্সিগঞ্জে কবর জিয়ারত, দোয়া-মোনাজাত এবং ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ উদ্বোধন করা হয়েছে।

আজ মঙ্গলবার (৪ আগস্ট) সকালে শহরের উত্তর ইসলামপুর কবরস্থানে সমাহিত ৩ জুলাই শহীদের কবর জিয়ারত করা হয়। এ সময় তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে শহরের কৃষি ব্যাংক মোড়ে জুলাই শহীদদের স্মরণে নির্মিত ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

এছাড়া জেলা পরিষদের প্রশাসক এ. কে. এম. ইরাদত, স্থানীয় সরকারের উপপরিচালক মৌসুমী মাহবুব, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মাহমুদুর রহমান খোন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেন, জুলাই শহীদদের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁদের আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনে নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ করতে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’-এর মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকরা জানান, জুলাই গণঅভ্যুত্থানের বীরত্বগাঁথা, আত্মত্যাগ এবং শহীদদের স্মৃতি সংরক্ষণ করে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মুন্সিগঞ্জ শহরের কৃষি ব্যাংক মোড়ে ‘স্ট্রিট মেমোরি স্ট্যাম্প’ স্থাপন করা হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ