মুন্সিগঞ্জে বাড়ির পাশের উঠানে ইয়াবা বিক্রি করছিলেন যুবক, ৩০০ পিসসহ ধরলো ডিবি
1

মুন্সিগঞ্জ, ৪ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ রাসেল হোসেন ওরফে রাজন (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গতকাল সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে সিরাজদিখান থানার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা পুলিশ সুপার মো. মেনহাজুল আলম জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এ সময় চর সাংহারদি এলাকায় রাসেল হোসেন ওরফে রাজনের বসতবাড়ির সামনের উঠান থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তার রাসেল হোসেন ওরফে রাজন নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামনগর এলাকার মৃত কসুরুদ্দিনের ছেলে। বর্তমানে তিনি সিরাজদিখান উপজেলার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকায় বসবাস করছিলেন।

অভিযানকালে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ