শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা স্যাম্পল কালেকশন বুথ প্রদান
মুন্সিগঞ্জ, ১৫ জুন, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর) করোনা পরীক্ষায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল কালেকশন বুথ প্রদান করা হয়েছে। শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূইয়ার আর্থিক সহযোগিতায় এই স্যাম্পল বুথ প্রদান করা হয়। সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের কাছে স্যাম্পল বুথটি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ডাঃ এসএম রাশেদুল হাসান রাশেদ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়ার সাবেক এপিএস মো. তাজুল ইসলাম, যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জ্বলসহ...
124
মুন্সিগঞ্জ, ১৫ জুন, ২০২০, আমিনুল ইসলাম মাছুম (আমার বিক্রমপুর)
করোনা পরীক্ষায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যাম্পল কালেকশন বুথ প্রদান করা হয়েছে।
শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান আলহাজ সেলিম আহমেদ ভূইয়ার আর্থিক সহযোগিতায় এই স্যাম্পল বুথ প্রদান করা হয়।
সোমবার বেলা ১১ টায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈয়দ রেজাউল ইসলামের কাছে স্যাম্পল বুথটি হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, ডাঃ এসএম রাশেদুল হাসান রাশেদ (ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল), আলহাজ্ব সেলিম আহমেদ ভূইয়ার সাবেক এপিএস মো. তাজুল ইসলাম, যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জ্বলসহ মো. তপন শেখ, শরিফুল ইসলাম সাজু, এমরান হোসেন মানিক, ফিরোজ তালুকদার প্রমুখ।





