রামপালের বিভিন্ন এলাকায় ‘ঈদ উপহার’ বিতরণ
১৭৪

মুন্সিগঞ্জ, ২০ মে, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সদর উপজেলার রামপাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ‘ঈদ উপহার’ বিতরণ করেছেন সমাজসেবক পারভেজ বেপারী।

বুধবার (২০ মে) সকাল থেকে রামপালের কাজী কসবা, কোদালধোয়া ও উত্তর সিপাহীপাড়া এলাকায় কর্মহীন বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মাঝে ‘ঈদ উপহার’ বিতরণ করেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, র্যাব-১১-সিপিসি ১ এর সাব ইন্সপেক্টর আইনুল হক, ৮নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ফুলন কাজী, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক চিশতিয়া বেপারী, যুবলীগ নেতা শামিম আহমেদ, সমাজসেবক হাজী গিয়াস উদ্দিন, শ্যামল কাজী, ফারুক কাজী, যুবলীগ নেতা শাকিল মাদবর ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সাজু মিয়া,উত্তর সিপাহীপাড়া ৮ নং ওয়ার্ডের স্থানীয় সমাজসেবক হাসান বেপারী প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ