করোনাভাইরাসে মুন্সিগঞ্জে নতুন আক্রান্ত ১৭ জন সহ মোট ৪৬০
144

মুন্সিগঞ্জ, ২০ মে, ২০২০, প্রধান প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে আজ আরও ১৭ জন ‘করোনা পজেটিভ’ রোগী পাওয়া গেছে। এ নিয়ে মুন্সিগঞ্জে সর্বমোট করোনা রোগীর সংখ্যা ৪৬০ জন।

মুন্সিগঞ্জের সিভিল সার্জন ডাঃ আবুল কালাম আজাদ আজ বুধবার (২০ মে) এসব তথ্য ‘আমার বিক্রমপুর’ কে নিশ্চিত করেন।

মুন্সিগঞ্জ জেলায় করোনা আক্রান্তের চিত্র- বুধবার, ২০ মে এপ্রিল, ২০২০ইং

উপজেলাআক্রান্তমৃত্যুসুস্থ
মুন্সিগঞ্জ সদর১৯৯৩৫
গজারিয়া৬৩
টংগিবাড়ী৩৯
লৌহজং৪৩
সিরাজদিখান৬৮৩০
শ্রীনগর৪৮১১
 সর্বমোট- ৪৬০সর্বমোট-১৪সর্বমোট- ৯০
সূত্রঃ সিভিল সার্জন, মুন্সিগঞ্জ

মুন্সিগঞ্জ থেকে আজ পর্যন্ত (২০ মে) ২৯২৬ জনের শরীর থেকে করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে ২৭০৯ জনের রেজাল্ট পাওয়া গেছে। এর মধ্যে আক্রান্ত ৪৬০, মৃত ১৪, সুস্থ ৯০ জন। রেজাল্ট এখনো পাওয়া যায়নি ৪১৩ জনের।

উল্লেখ্য, গত ১১ এপ্রিল প্রথম মুন্সিগঞ্জে একসাথে দুই নারীসহ দশজন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ