মুন্সিগঞ্জ সদরে এ্যম্বুলেন্স চুরি’র সময় গণপিটুনি
111

মুন্সিগঞ্জ সদর হাসপাতালের সামনে রাখা বেসরকারী এ্যাম্বুলেন্স চুরি করে নেওয়ার সময় মো:সোহাগ(২৩) নামের একজনকে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে সাধারণ জনগণ।

শনিবার বিকাল সাড়ে ৪ টায় সময় মুন্সিগঞ্জ সদর হাসপাতালের সামনে দাড়িয়ে থাকা ঢাকা মেট্রো- ছ ৭১-১৪৪৩ গাড়িটির চালক খাবার খেতে গেলে ধৃত সোহাগ নকল চাবি দিয়ে বারবার চালু করার চেষ্টা করলে ব্যার্থ হন। তখন চালক গাড়িতে তাকে দেখতে পেয়ে চিতকার দিলে আশ-পাশের লোকজন এসে হাতেনাতে ধরে গনপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

এ বিষযে কর্তব্যরত ডা: শৈবাল বসাক জানান, নকল চাবি দিয়ে গাড়ি চুরির সময় জনতা তাকে আটক করে।

এই ঘটনার সত্যতা স্বীকার করে সদর থানার ওসি ইউনুচ আলী বলেন,ঘটনার পরপর ঘটনাস্থলে গিয়ে তাকে অামরা আটক করে থানায় নিয়ে আসি। সে আন্তজেলা গাড়ী চুরি চক্রের সদস্য কিনা তা নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ