মুন্সিগঞ্জ শহরে ইয়াবা বেচেন তিনি, ৩০০ পিসসহ ধরা পড়লেন ডিবির হাতে
23

মুন্সিগঞ্জ, ১৫ জুন ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরে ইয়াবা বিক্রির অভিযোগে নুরুল ইসলাম ওরফে খোকন মল্লিক (৪২) নামে এক ব্যক্তিকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আজ সোমবার বিকাল ৪টার দিকে মুন্সিগঞ্জ পৌর মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সিগঞ্জ পুলিশ সুপার মো. মেনহাজুল আলম এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, জেলায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মুন্সিগঞ্জ পৌর মার্কেট এলাকার বাংলাদেশ কৃষি ব্যাংকের বিপরীতে ‘আল্লাহর দান সেনেটারী’ দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় নুরুল ইসলাম ওরফে খোকন মল্লিককে আটক করা হয়।

পরে তার কাছ থেকে ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তার খোকন মল্লিকের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দির মধ্য মাকহাটি এলাকায়। বর্তমানে তিনি শহরের মাঠপাড়া এলাকায় বসবাস করেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ