মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক বাবু’র বিরুদ্ধে মামলার প্রতিবাদে মানববন্ধন
6

মুন্সিগঞ্জ, ৬ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার প্রতিবাদ এবং ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে মুন্সিগঞ্জ প্রেসক্লাবের প্রধান ফটকের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক মাহাবুব আলম বাবুর বিরুদ্ধে দায়ের করা মামলা উদ্দেশ্যপ্রণোদিত ও হয়রানিমূলক। তারা অবিলম্বে এ মামলার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের দাবি জানান।

তারা বলেন, স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত না হলে গণমাধ্যমের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হবে।

এসময় উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মো. গোলজার হোসেন, সাবেক সভাপতি কাজী সাব্বির আহমেদ দীপু, রাসেল মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক নাদিম হোসাইন, দপ্তর সম্পাদক মো. মাসুদ রানা, সাহিত্য সম্পাদক নজরুল হাসান ছোটন, নির্বাহী সদস্য মো. মাহাবুব আলম লিটন, শেখ মোহাম্মদ রতন, মোহাম্মদ জসিমউদ্দিন, মঈনউদ্দিন সুমন, সাংবাদিক আরাফাত রায়হান সাকিবসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত অন্যান্য সাংবাদিকরা।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ