শনিবার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না শ্রীনগরের ১৩ এলাকায়
মুন্সিগঞ্জ, ৬ আগস্ট ২০২৬, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মেরামত কাজের জন্য আগামী শনিবার (৮ আগস্ট) মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ১৩টি এলাকায় টানা প্রায় ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শ্রীনগর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী জেনারেল ম্যানেজার (ওএন্ডএম) অশোক কুমার দেব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৮ আগস্ট (শনিবার) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত শ্রীনগর গ্রিড উপকেন্দ্রের ৫ ও ৬ নম্বর ৩৩ কেভি ডাবল সার্কিট বৈদ্যুতিক লাইনের মেরামত কাজের জন্য শ্রীনগর-১ উপকেন্দ্রের আওতাধীন কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হবে।
যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— শ্রীনগর বাজার, পাটাভোগ, ষোলঘর, সেলামতি, শ্যামসিদ্ধি, আরধিপাড়া, পাকিরাপাড়া, মুন্সীরহাটি, দেউলভোগ, ধাইসার, জুশুরগাঁও, কুকুটিয়া ও হাঁসাড়া।
পল্লী বিদ্যুৎ সমিতি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে পল্লী বিদ্যুতায়ন কার্যক্রমে সংশ্লিষ্ট সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছে।








