মুন্সিগঞ্জে ১০ বোতল ফেনসিডিলসহ ডিবির হাতে যুবক আটক
169

মুন্সিগঞ্জ সদর উপজেলায় ১০ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেন (২২) নামের এক ব্যক্তিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ।

০১ নম্বেভর বুধবার দুপুরে সদর উপজেলার চর হায়দাবাদ এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক আলমগীর হোসেন সদর উপজেলার শুহেরকান্দি গ্রামের হাসেম খানের ছেলে বলে জানা যায়।

ডিবি সূত্রে জানা যায়, জেলা ডিবি পুলিশের ইনচার্জ মো. ইউনুচ আলীর নেতৃত্বে ডিবি পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার চর হায়দাবাদে অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিলসহ আলমগীর হোসেনকে আটক করে।

পরে ডিবি পুলিশের উপ পরিদর্শক (এস.আই) মোর্শেদ বাদী হয়ে মাদক আইনে একটি মামলা দায়ের করেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ