মুন্সিগঞ্জে যুবককে কুপিয়ে জখম, অস্ত্র উদ্ধার
112

মুন্সিগঞ্জে শামসুজ্জামান প্রধান (৩৯) নামের এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার বিকেল ৫টার দিকে মুন্সিগঞ্জ পৌরসভার পূর্ব রমজান বেগ এলাকা থেকে হামলায় ব্যবহৃত তিনটি রামদা উদ্ধার করেছে পুলিশ।

গত সোমবার বেলা ১১টার দিকে পূর্ব রমজান বেগ এলাকায় সামছুজ্জামান প্রধানের বাড়িতে হামলা চালিয়ে তাঁকে গুরুতর জখম করা হয়।
এ ঘটনায় আজ পূর্ব শিলমন্দি গ্রামের আজিজুল হক, মাহাবুব, নাদিমসহ ছয়জনকে আসামি করে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যাচেষ্টার মামলা করা হয়েছে।

মুন্সিগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন জানান, সন্ত্রাসী হামলার কাজে ব্যবহৃত ফেলে যাওয়া তিনটি রামদা ও কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে। আহত শামসুজ্জামান প্রধানের স্ত্রী মিনারা বেগম বাদী হয়ে ছয়জনকে আসামি করে একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ