মুন্সিগঞ্জে মা ইলিশ শিকারের দায়ে ৬ জনকে কারাদণ্ড
166

মুন্সিগঞ্জ, ২৯ অক্টোবর ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মা ইলিশ রক্ষা অভিযানে মুন্সিগঞ্জের মেঘনা নদী থেকে ৬ জনকে আটকের পর প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় প্রায় ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়।

আজ মঙ্গলবার ভোর ৬টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজের নেতৃত্বে বাংলাবাজার সংলগ্ন মেঘনা নদী ও নমকান্দি ঘাট এলাকায় ওই অভিযান পরিচালিত হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মুন্সিগঞ্জ সদরের বাংলাবাজার ইউনিয়নের বকচর এলাকার আহসানউল্লাহ খানের পুত্র মামুন খান (২৮), আব্দুল রশিদের পুত্র মামুন বাগ (৩০), চর আব্দুল্লাহ এলাকার রঞ্জন আলী সরকারের পুত্র রেহান সরকার (৬২), বাদশা ব্যাপারীর পুত্র আবুল কাশেম (৭০), সৈয়দপুর এলাকার সৈয়দ মালতের পুত্র মাইনউদ্দিন (৪৫) ও লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার চরবংশি এলাকার ইসমাইল মাদবরের পুত্র মো. শিপন (৩৬)।

অভিযানে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা, জেলা পুলিশ, নৌ পুলিশ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা উপস্থিত ছিলেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ