মুন্সিগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে মো. জয়নাল প্রধান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ দুইজন। শনিবার সদর উপজেলার ডিঙ্গা ভাঙ্গা ও ইসলামপুর ফুলতলা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। জয়নাল ফুলতলা গ্রামের নয়ন আলী প্রধানের ছেলে। আহতরা হলেন- টরকী ইউনিয়নের ইসলামপুর ফুলতলা গ্রামের জালাল প্রধান (৫০) ও ডিঙ্গা ভাঙ্গা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম (৬০)। মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি রাতে এসব তথ্য দিয়ে জানান, বজ্রপাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ট্রান্সফর্মাসহ অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।
135
মুন্সিগঞ্জ সদর উপজেলায় বজ্রপাতে মো. জয়নাল প্রধান (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছেন নারীসহ দুইজন। শনিবার সদর উপজেলার ডিঙ্গা ভাঙ্গা ও ইসলামপুর ফুলতলা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে। জয়নাল ফুলতলা গ্রামের নয়ন আলী প্রধানের ছেলে।
আহতরা হলেন- টরকী ইউনিয়নের ইসলামপুর ফুলতলা গ্রামের জালাল প্রধান (৫০) ও ডিঙ্গা ভাঙ্গা গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম (৬০)।
মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি রাতে এসব তথ্য দিয়ে জানান, বজ্রপাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের ট্রান্সফর্মাসহ অনেক গুরুত্বপূর্ণ যন্ত্রপাতিও ক্ষতিগ্রস্ত হয়েছে।





