মুন্সিগঞ্জে ছাত্রলীগের নবনির্বাচিত কমিটির বিরুদ্ধে মানববন্ধন
173

মুন্সিগঞ্জে টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের ছাত্রলীগের নতুন কমিটিকে পকেট কমিটি আখ্যয়িত করে মানববন্ধন করেছে ছাত্রলীগের পদবঞ্চিত অপর একটি অংশের নেতাকর্মীরা।

রবিবার দুপুরে উপজেলার বালিগাও আমজাদ আলী মহাবিদ্যালয়ের গেইটের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

ছাত্রলীগের সভাপতি প্রাথী পদবঞ্চিত বাবু মোল্লা মানববন্ধনকালে বলেন, বালিগাও ইউনিয়ন ছাত্রলীগের নব নির্বাচিত কমিটি গ্রহনযোগ্য নয়। তাই এই কমিটি বিলুপ্ত করে পুনরায় নতুন কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি আরও বলেন, ইউনিয়নের প্রকৃত নেতা কর্মীদের বাদ দিয়ে ও স্থানীয় অাওয়ামী লীগের মতামত কে অগ্রাহ্য করে মাদক ব্যবসায়ীদের নিয়ে পকেট কমিটি করা হয়েছে।

আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই পাশাপাশি নবগঠিত ছাত্রলীগের কমিটিকে বিলুপ্ত ঘোষনা করে নতুন সম্মেলনের দাবী জানাই।

বালিগাও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছাত্রলীগ নেতা বাবু মোল্লাসহ কলেজ শাখা ছাত্রলীগের বিভিন্ন নেতাকর্মী এসময় উপস্থিত ছিলেন।

এদিকে, এসব অভিযোগ অস্বীকার করে ইউনিয়নটির নব নির্বাচিত সভাপতি মাকসুদুর রহমান অপু বলেন, মানববন্ধন কারী বাবু মোল্লা সভাপতি প্রার্থী ছিলেন। তার বয়স ও ছাত্রত্ব না থাকায় তিনি বাদ পরেছেন। আর এতে ক্ষিপ্ত হয়ে তিনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ