মুক্তারপুর থেকে ৩কোটি মিটার কারেন্ট জাল জব্দ
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন থেকে তিন কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র্যাব ও স্থানীয় মৎস্য বিভাগ। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ইউনিয়নের মালিপাথর এলাকায় অভিযান চালিয়ে তিনটি ফিশিং নেট কারখানা থেকে এই কারেন্ট জাল জব্দ করা হয়। র্যাব- ১১ এ কর্মরত পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মমিন জানান, নির্বাহী হাকিম লামাইয়া সাইফুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকতা ড. অলিউর রহমান ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু। আনিস ফিশিং নেট, আরাফাত ফিশিং নেট ও ফারুক ফিশিং নেট থেকে জব্দ করা এই তিন কোটি মিটার কারেন্ট জাল পরে আগুনে পুড়িয়ে...
৩৪৯
মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়ন থেকে তিন কোটি মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে র্যাব ও স্থানীয় মৎস্য বিভাগ।
বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে ইউনিয়নের মালিপাথর এলাকায় অভিযান চালিয়ে তিনটি ফিশিং নেট কারখানা থেকে এই কারেন্ট জাল জব্দ করা হয়।
র্যাব- ১১ এ কর্মরত পুলিশ সুপার (এসপি) মো. আবদুল মমিন জানান, নির্বাহী হাকিম লামাইয়া সাইফুলের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকতা ড. অলিউর রহমান ও উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা শাহজাদা খসরু।
আনিস ফিশিং নেট, আরাফাত ফিশিং নেট ও ফারুক ফিশিং নেট থেকে জব্দ করা এই তিন কোটি মিটার কারেন্ট জাল পরে আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়।








