মুন্সিগঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় বস্তাবন্দি লাশ উদ্ধার
129

মুন্সিগঞ্জ, ১৮ জানুয়ারি, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের মুক্তারপুর এলাকা থেকে হাত-পা বাঁধা ও বস্তাবন্দি অবস্থায় মধ্যবয়সী অজ্ঞাত পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে পঞ্চসারের ৭ নং ওয়ার্ডের মুক্তারপুর গ্রামের মল্লিক রায়ের দিঘি থেকে মরদেহটি উদ্ধার করে সদর থানা পুলিশ।

সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন জানান, মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে উদ্ধার করে। মরদেহের দুই হাত শার্ট দিয়ে বাঁধা ছিল এবং দুই পা ছিল প্লাস্টিকের দড়ি দিয়ে আবদ্ধ। তার চেহারাও নষ্ট হয়ে গেছে। ধারনা করা যাচ্ছে, এটি হত্যাকান্ড।

তিনি জানান, নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ