নজরুল বর্ষ প্রতিযোগিতায় মুন্সিগঞ্জে অভিনয়ে প্রথম যাহার ইসলাম রাতিয়া
১২০

মুন্সিগঞ্জ, ৮ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় অভিনয় (একক) বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মুন্সিগঞ্জের টংগিবাড়ীর শিক্ষার্থী যাহার ইসলাম রাতিয়া।

যাহার টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের তৌলকাই গ্রামের বাসিন্দা। সে বালিগাঁও উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় অভিনয় (একক) বিভাগে অংশ নিয়ে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে যাহার ইসলাম রাতিয়া। তার এই সাফল্যে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

যাহার ইসলামের বাবা মো. রফিকুল ইসলাম তৌলকাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। মা নাছরিন জাহান জিনিয়া। তাদের বাড়ি টংগিবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তৌলকাই গ্রামে।

পরিবার ও বিদ্যালয়ের পক্ষ থেকে যাহার ইসলামের এই অর্জনের জন্য আনন্দ প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে অভিনয় ও সাংস্কৃতিক অঙ্গনে আরও ভালো করার জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ