দেশব্যাপী নজরুল সংগীতে মুন্সিগঞ্জ জেলা পর্যায়ে প্রথম সামরিন সুহানা
১১৬

মুন্সিগঞ্জ, ৭ অক্টোবর ২০২৬, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

নজরুল বর্ষ উপলক্ষে দেশব্যাপী আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতায় নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে মুন্সিগঞ্জের কৃতি শিক্ষার্থী সামরিন সুহানা ইসলাম।

এর আগে উপজেলা পর্যায়েও একই বিষয়ে প্রথম স্থান অর্জন করে জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় সে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ১০টায় মুন্সিগঞ্জ উচ্চ বিদ্যালয়ে নজরুল সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। প্রতিযোগিতায় নিজের প্রতিভার স্বাক্ষর রেখে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে রিকাবি বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের দশম শ্রেণির শিক্ষার্থী সামরিন সুহানা ইসলাম।

এর আগে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও নজরুল সংগীতে প্রথম স্থান অর্জন করে সামরিন।

উপজেলা পর্যায়ে সাফল্যের পর জেলা পর্যায়ে অংশ নিয়ে আবারও প্রথম হওয়ায় তার শিক্ষক, পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

নজরুল সংগীতে সামরিনের সাফল্য এবারই প্রথম নয়। এর আগে ২০২৩ সালে জাতীয় শিশু প্রতিযোগিতায় ঢাকা বিভাগে নজরুল সংগীতে প্রথম স্থান অর্জনের গৌরবও অর্জন করে সে। ধারাবাহিকভাবে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় সাফল্য অর্জনের মাধ্যমে সংগীতাঙ্গনে নিজের অবস্থান তৈরি করছে সামরিন।

সামরিন সুহানা ইসলাম মুন্সিগঞ্জের মিরকাদিম পৌরসভার সাবেক মেয়র শহিদুল ইসলাম শাহিনের কন্যা।

পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চায়ও নিয়মিত সময় দিচ্ছে সে। নজরুল সংগীতের প্রতি আগ্রহ ও অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে আরও বড় পরিসরে সাফল্য অর্জনের প্রত্যাশা তার।

জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের পর সামরিন সুহানা ইসলাম তার এই সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ