তনু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
130

তনু হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শনিবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে একাত্তরে শহীদ পুলিশ সদস্যদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

আসাদুজ্জামান খাঁন বলেন,‘তনু হত্যাকাণ্ডের বিচার হবে। এ ঘটনায় গোয়েন্দারা কাজ করছে। আমরা অনেক বড় বড় ঘটনার রহস্য বের করেছি। এটিরও রহস্য উদঘাটন হবে। হয়ত একটু সময় লাগছে।’

প্রসঙ্গত, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের ইতিহাস বিভাগের (সম্মান) ২য় বর্ষের মেধাবী ছাত্রী ও ভিক্টোরিয়া কলেজ থিয়েটারের সদস্য সোহাগী জাহান তনু গত ২০ মার্চ সন্ধ্যায় প্রাইভেট পড়ানোর জন্য বের হয়। পরে নির্দিষ্ট সময়ের বেশি পার হয়ে গেলেও তনু বাসায় ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের সদস্যরা। রাতে ক্যান্টনমেন্ট বোর্ড বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন কালভার্টের পাশে ঝোঁপের মধ্যে তার লাশ পাওয়া যায়।

সেসময় অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘স্বাধীনতার ইতিহাসের অনেক কিছুই আমাদের শিশুদের অজানার মধ্যে ছিল। এর আগে বার বার ইতিহাস বিকৃতির চেষ্টা করা হয়েছিল। এখন মুক্তিযুদ্ধের সপক্ষের সরকার ক্ষমতায় রয়েছে। মুক্তিযুদ্ধের অনেক অজানা ইতিহাস জানাতে উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক অজানা প্রকাশ করা হচ্ছে। শিশুদের পাঠ্যপুস্তকেও এসব অজানা ইতিহাস পর্যায়ক্রমে যুক্ত করা হবে।’

এর আগে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক ও ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াও শহীদের প্রতি শ্রদ্ধা জানান।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ