টংগিবাড়ীতে বিয়ের সাজে গৃহবধুর রহস্যজনক আত্মহত্যা
135

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার মিতারা গ্রামের হাসান সরদারের স্ত্রী লিজা আক্তার (১৮) সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন।

স্থানীয়রা জানান, রবিবার (১০ মার্চ) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শাশুড়ি ব্যাংক হতে টাকা উত্তোলন করতে বাইরে গেলে গৃহবধূ লিজা ঘর বন্ধ করে বিয়ের শাড়ি-গহনা পরে বিয়ের সাঁজে সিলিং ফ্যানে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। শাশুড়ি বাসায় এসে ঘর বন্ধ দেখে বেড়ার ফাঁক দিয়ে ঝুলন্ত অবস্থায় লিজার লাশ দেখতে পায়।

পরে বিকাল সাড়ে ৫টায় ঝুলন্ত অবস্থায় পুলিশ লাশ উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

উল্লেখ্য, গত ৪ মাস আগে টঙ্গীবাড়ি উপজেলার হুমায়ূন সরদারের ছেলে হাসান সরদারের সঙ্গে নারায়ণগঞ্জ জেলার মঞ্জু বেপারির মেয়ে নিহত লিজা আক্তারের (১৮) পারিবারিকভাবে বিবাহ হয়।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ