জনপ্রিয় কৃষকলীগ নেতা হারুন অর রশীদ এর অকাল প্রয়াণ
195

জনপ্রিয় কৃষকলীগ নেতা মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসারের বাসিন্দা হারুন অর রশীদ হ্রদরোগে অাক্রান্ত হয়ে গতকাল (৩০ এপ্রিল) সন্ধ্যায় মারা গেছেন।

সুবক্তা ও মেধাবী এই রাজনীতিবিদ মৃত্যুকালে ১ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

তিনি মুন্সিগঞ্জ জেলা কৃষকলীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ছিলেন।

তার ছেলে শাওন মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের কার্যকরী সদস্য।

রাজনৈতিক জীবনে রশিদ অাওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। লৌহজং থেকে গজারিয়া তার বিচরণ ছিলো। দলীয় কর্মকান্ডে সবসময়ই সক্রিয় ছিলেন তিনি।

তার অকাল প্রয়াণে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ অাওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য অ্যডভোকেট মৃণাল কান্তি দাস। জেলা কৃষকলীগের সভাপতি মহসিন মাখন, জেলা স্বেচ্ছাসেবক লীগের অাহবায়ক অাল মাহমুদ বাবু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল প্রমুখ।

শ্রীনগরশ্রীনগর সিরাজদিখানসিরাজদিখান টংগিবাড়ীটংগিবাড়ী সদরসদর গজারিয়াগজারিয়া লৌহজংলৌহজং মুন্সিগঞ্জ