ওকাপের সপ্তাহব্যাপী জনসচেতনতামূলক পথনাটক শুরু
বেসরকারী উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ মুন্সিগঞ্জ ফিল্ড অফিসের আয়োজন সপ্তাহব্যাপী জনসচেকনতামূলক পথনাটক গতকাল (১৫ জুন) শনিবার শুরু হয়েছে। প্রথম দিন তারা মিরকাদিম ও বিনোদপুর এলাকায় এই পথনাটক করে। এতে অংশ নিচ্ছেন মঞ্চনাটকের সাথে জড়িত বেশ কয়েকজন নাট্যশিল্পী। ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং ‘আমার বিক্রমপুর’ কে বলেছেন, ‘বিদেশগামীদের মধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়গুলোকে নাটকের মাধ্যমে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য’ জানা যায়, মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নের জনবহুল জায়গায় আগামী ২০ জুন পর্যন্ত তারা এই জনসচেতনতামূলক পথনাটক পরিবেশন করবেন।
175
বেসরকারী উন্নয়ন সংস্থা অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম-ওকাপ মুন্সিগঞ্জ ফিল্ড অফিসের আয়োজন সপ্তাহব্যাপী জনসচেকনতামূলক পথনাটক গতকাল (১৫ জুন) শনিবার শুরু হয়েছে।
প্রথম দিন তারা মিরকাদিম ও বিনোদপুর এলাকায় এই পথনাটক করে।
এতে অংশ নিচ্ছেন মঞ্চনাটকের সাথে জড়িত বেশ কয়েকজন নাট্যশিল্পী।
ওকাপ মুন্সিগঞ্জের মাঠ কর্মকর্তা ইউজিন ম্রং ‘আমার বিক্রমপুর’ কে বলেছেন, ‘বিদেশগামীদের মধ্যে করণীয় ও বর্জনীয় বিষয়গুলোকে নাটকের মাধ্যমে তুলে ধরাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য’
জানা যায়, মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন ইউনিয়নের জনবহুল জায়গায় আগামী ২০ জুন পর্যন্ত তারা এই জনসচেতনতামূলক পথনাটক পরিবেশন করবেন।





