ঈদে পদ্মার পাড়ে পর্যটকদের বাড়তি ভীড়
শেখ রাসেল, টঙ্গিবাড়ী প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারো ঈদের ছুটিতে হাজারো পর্যটকের সমাগম হয়েছে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণে পদ্মার নদীর পাড় ও চরাঞ্চলে । ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার পর্যটকদের পদভারে মুখরিত হয়ে ওঠেছে গোটা এলাকা । ধারনা করা হচ্ছে গত কয়েক দিনে প্রায় ৫০ হাজার পর্যটক পদ্মার অপরুপ লীলা উপভোগ করতে এখানে এসেছে । সরেজমিনে গিয়ে দেখা যায় প্রচুর ভীড়ে শিশুদের কিছুটা দূর্ভোগ পোহাতে হচ্ছে, এছাড়া প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মহিলা পর্যটকদের পড়তে হয়েছে ভোগান্তিতে । প্রতিদিন কয়েকশত ট্রলার,লঞ্চ দিয়ে দুর দূরান্ত থেকে বন্ধু বান্ধব নিয়ে বনভোজনে আসছে হাসাইল বানারী, দিঘিরপাড় পদ্মার পাড় ও...
১৯৮
শেখ রাসেল, টঙ্গিবাড়ী প্রতিনিধিঃ প্রতি বছরের ন্যায় এবারো ঈদের ছুটিতে হাজারো পর্যটকের সমাগম হয়েছে টঙ্গিবাড়ী উপজেলার দক্ষিণে পদ্মার নদীর পাড় ও চরাঞ্চলে ।
ঈদের আনন্দ উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত হতে হাজার হাজার পর্যটকদের পদভারে মুখরিত হয়ে ওঠেছে গোটা এলাকা ।
ধারনা করা হচ্ছে গত কয়েক দিনে প্রায় ৫০ হাজার পর্যটক পদ্মার অপরুপ লীলা উপভোগ করতে এখানে এসেছে ।
সরেজমিনে গিয়ে দেখা যায় প্রচুর ভীড়ে শিশুদের কিছুটা দূর্ভোগ পোহাতে হচ্ছে, এছাড়া প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে মহিলা পর্যটকদের পড়তে হয়েছে ভোগান্তিতে ।
প্রতিদিন কয়েকশত ট্রলার,লঞ্চ দিয়ে দুর দূরান্ত থেকে বন্ধু বান্ধব নিয়ে বনভোজনে আসছে হাসাইল বানারী, দিঘিরপাড় পদ্মার পাড় ও চরাঞ্চলে ।









