জঙ্গিমুক্ত বাংলাদেশের দাবিতে মুন্সিগঞ্জে পতাকা নিয়ে ছাত্রলীগের বিক্ষোভ
সম্প্রতি রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার প্রতিবাদে ডাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের পতাকা সমাবেশের অনুকরণে মুন্সিগঞ্জ জেলা শহরে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ। সোমবার (১১ জুলাই) বিকেল ৫ টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সুপারমার্কেট 'মুক্তিযোদ্ধা চত্বর' এলাকায় জমায়েত হন। এরপরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কাচারী হয়ে একইস্থানে এসে মিছিল শেষ করেন।
179
সম্প্রতি রাজধানীর গুলশান ও কিশোরগঞ্জের শোলাকিয়ায় হামলার প্রতিবাদে ডাকা কেন্দ্রীয় আওয়ামী লীগের পতাকা সমাবেশের অনুকরণে মুন্সিগঞ্জ জেলা শহরে জাতীয় পতাকা নিয়ে বিক্ষোভ করেছে মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগ।
সোমবার (১১ জুলাই) বিকেল ৫ টার দিকে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ অাহম্মেদ পাভেল এর নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা দলে দলে মিছিল নিয়ে সুপারমার্কেট ‘মুক্তিযোদ্ধা চত্বর’ এলাকায় জমায়েত হন।
এরপরে তারা বিক্ষোভ মিছিল নিয়ে কাচারী হয়ে একইস্থানে এসে মিছিল শেষ করেন।









